বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেছেন, ‘সাইবার অ্যাটাকের’ মাধ্যমে রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ফিলিপাইনে স্থানান্তর হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিশ্বব্যাংকের দুই বিশেষজ্ঞ কেভিন স্টিভেনসন ও পিয়ানি মালিক বৈঠক করে এ আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। বিশ্বব্যাংকের এ দুই কর্মকর্তা রোববার গভর্নর ও দুই ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে তারা বিএফআইইউ’র (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তারা অর্থ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শুভঙ্কর সাহা বলেন, তারা (বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এফআরবি (ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক), আরসিবিসি এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন।

এসএম