বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দাম কমেছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯২ টাকা থেকে ২ হাজার ২৭৫ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।