মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে goAML নামে নতুন একটি সফটওয়্যার সংযোজন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হল মিলনায়তনে গর্ভনর ড. আতিউর রহমান সফটওয়্যারটির উদ্ধোধন করেন।
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক নীতি নির্ধারণী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) বেশকিছু মানদন্ড নির্ধারণ করে দিয়েছে, যা পৃথিবীর সব দেশের জন্য পরিপালনীয়। এ মানদন্ডে সকল দেশের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (এফআইইউ) এর পরিচালনাগত স্বাতন্ত্র্ নিশ্চিত করা এবং এফআইইউকে শক্তিশালী করার জন্যে সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রীকে লিখিত এফএটিএফের সর্বশেষ পত্রেও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সফটওয়্যারটি সংগ্রহ ও স্থাপন করা হয়েছে।
এ সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ব্যাংকসহ সকল রিপোর্ট প্রদানকারী সংস্থার কাছ থেকে অনলাইনে তাদের নগদ লেনদেন প্রতিবেদন, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন, অভিযোগ গ্রহণ করা এবং তা বিশ্লেষণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে গর্ভনর বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে সম্প্রতি আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে আইনগত কাঠামোর উন্নয়ন, জাতীয় কৌশলপত্র প্রণয়ন, এগমন্ট গ্রুপের সদস্যপদ লাভ, ১৬টি দেশের এফআইইউ এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন রিভিউ গ্রুপ (আইসিআরজি) এর প্রক্রিয়া যথাযথভাবে মোকাবেলা করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মুদ্রা পাচার ও আন্তর্জাতিক সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কারণে সম্প্রতি বাংলাদেশ আইসিআরজি প্রক্রিয়া হতে অব্যাহতি পেয়েছে।
তিনি আরও বলেন, এফএটিএফের ‘গ্রে-লিস্ট’থেকেও আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এতোদিন এ লিস্টে থাকায় এলসি (ঋণপত্র) খোলার ক্ষেত্রে বাংলাদেশের এক শতাংশ পর্যন্ত চার্জ দিতে হতো। এখন এই চার্জ অর্ধেকের নিচে নেমে আসবে। এ নিয়ে এখন থেকে আমাদের ব্যাংকগুলো বিদেশী ব্যাংকগুলোর সঙ্গে কার্যকর ‘নেগোসিয়েশন’ করার দক্ষতা দেখাতে পারবে। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ যে এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ‘কমপ্লায়েন্ট’এসব তারই স্বীকৃতি। আপনাদের আন্তরিক সহযোগিতার কারণেই এসব অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে goAML সফটওয়্যার উদ্বোধন
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে goAML নামে নতুন একটি সফটওয়্যার সংযোজন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হল মিলনায়তনে গর্ভনর ড. আতিউর রহমান সফটওয়্যারটির উদ্ধোধন করেন।





