সিলেটের বির্তকিত ব্যাবসায়ী রাগীব আলী সাউথইস্ট ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান পদ হারাচ্ছেন।এই ব্যাবসায়ী গত আগস্ট থেকে ছুটি ছাড়াই ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় অনুপস্থিত থাকায় তার পরিচালক পদ শূন্যে করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সাউথইস্ট ব্যাংককে চিঠি দিয়ে রাগীব আলীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।কোম্পানি আইন অনুযায়ী, ছুটি না নিয়ে টানা তিন মাস অথবা পরপর তিন পর্ষদ সভায় উপস্থিত না থাকলে কোনো পরিচালকের সদস্যপদ শূন্য হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন রাগীব আলীর  ব্যাংকের বিভিন্ন সভায় অনুপস্থিত থাকার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। বাংলাদেশ ব্যাংক এই ব্যাবসায়ীর বিষয়টি জানতে চাইলে সাউথইস্ট ব্যাংক জানায়, তিনি ছুটি না নিয়েই পর্ষদ সভায় অনুপস্থিত আছেন। তিন মাসের বেশি সময় তিনি ব্যাংকের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নেই।

জানাযায়, রাগীব আলী সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ব্যাংকটির সর্বোচ্চ শেয়ারের অংশীদার। তিনি ব্যাংকটির ৩ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ারের মালিক।মালিকানায় আছে ২ কোটি ৮০ লাখের বেশি শেয়ার।

গত ২৪ নভেম্বর ভারতে আটক হন রাগীব আলী। একই দিন ভারতীয় পুলিশ তাঁকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই কারাগারে আছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানান,পর্যাপ্ত নথিপত্র ও তথ্য যাচাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, কোম্পানি আইন সবই প্রয়োগ হবে।

নাজিব