গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় তৈরি পোশাকের একটি কারখানায় আগুন লেগেছে।

রোববার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাবিরুল আলম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপ্যাক্ট নামের কারখানায় টিনশেডের ২ তলা ভবনে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, ডিবিএল ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কাবিরুল আলম বলেন, আগুনে ওই কারখানার টিনশেড ভবনটি ধসে পড়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমবি