মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮০৭ টাকা কমে হয়েছে ২ লাখ ২১৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। তখন ভালো মানের সোনার ভরি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। তার পাঁচ দিনের মাথায় আবারও দাম কমানো হলো।

এরও আগে ১৫ এপ্রিল থেকে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হয়েছে, যা মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ২৩৩ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ২৩৪ টাকা কমে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট রুপা ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএইচ