এ দুটি স্কিমের আওতায় প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য ঢাকা সিটির মধ্যে এয়ারপোর্ট থেকে গন্তব্যে এবং রিটায়ার্ড সিটিজেন গ্রাহকদের বাসা থেকে হাসপাতালে আনা-নেওয়ার জন্য দুটি গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

প্রধান অতিথি হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বেলাল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন, মিসেস জেবুন্নেসা আকবর, আরশাদুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবহণ সুবিধা ছাড়াও এসআইবিএল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন নতুন এই দুটি স্কিমের গ্রাহকরা।

এনএইচ