অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হতে দেখা যায়। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে শুনছি, তবে কিছুই জানি না।’
পদত্যাগ করেছেন নাকি তাকে অপসারণ করা হয়েছে এ প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’
এনএইচ