বুধবার (২ অক্টোবর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।
ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার আবুল বাশার মো. শফিকুরকে কাস্টমস অব কমিশনার (বন্ড) ঢাকা উত্তরের কমিশনারেটে বদলি করা হয়েছে।
ঢাকা-১ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের আপিল কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিনকে বদলি করা হয়েছে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে।
এছাড়া, পৃথক এক প্রজ্ঞাপনে ২৭ জন যুগ্ম কমিশনারকে কমিশনারেটে বদলি করা হয়েছে।
এফএইচ





