তিন দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদুল আজহার কারনে আজ শুক্রবার থেকে তিন দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

কাষ্টম সুত্রে জানাগেছে, ঈদুল আজহার সরকারী ছুটি থাকায় আজ থেকে রোববার পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী সহ সকল কার্যক্রম চালু হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, তিন দিন সরকারী ছুটি থাকলেও বেনাপোল চেকপোষ্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

নাছির/এমএ