এ নিয়ে চলতি অর্থবছরে ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলারের কাছাকাছি। হিসাব বলছে, মে মাসের প্রথম ১৪ দিনেই বাজার থেকে মোট ২১০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।
আর সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের এখন পর্যন্ত কেনা হয়েছে পাঁচ হাজার ৮৮৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, বিনিময় হার স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেই নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
এস