নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে জিবিবি পাওয়ারের করপোরেট উদ্যোক্তা জিবিবি লিমিটেড। ঘোষণা অনুযায়ী জিবিবি লিমিটেড ২২ লাখ বোনাস শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিবিবি লিমিটেডের পত্রকোষে জিবিবি পাওয়ারের ১ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৯০টি শেয়ার রয়েছে।

জিবিবি লিমিটেড বর্তমান বাজার দর অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বেচা শেষ করবেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় জিবিবি পাওয়ারের শেয়ার সর্বশেষ ২৩ টাকায় লেনদেন হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ