বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে থাকে। সেই প্রেক্ষাপটে অষ্টম শ্রেণিতে আলাদা রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মানসিক ও আর্থিক চাপ কমানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এস