ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট চলাকালে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় শিকার হয়েছেন অন্তত ৬জন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার আন্দোলনরত অবস্থায় এ হামলা চালায়।
আন্দোলনকারীদের অভিযোগ, সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রশাসনের উসকানিতে ছাত্রলীগ এই হামলা করেছে। তাঁরা ২৮ মের মধ্যে সান্ধ্যকোর্স বাতিলের দাবি জানিয়েছেন। তা না হলে বিভাগের সামনে লাগাতার অবস্থান করবেন বলে হুঁশিয়ার করেন তাঁরা।
হামলার পর দুপুরে সংবাদ সম্মেলনে ধর্মঘট ডাকা ‘সান্ধ্যকোর্স ও বাণিজ্যিকীকরণ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ অভিযোগ করেন, হামলার সময় বারবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করা হলেও তিনি ধরেননি।
অভিযোগের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীর কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে কয়েকজন সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ছাত্রলীগ এই হামলার সঙ্গে জড়িত নয়। কারা জড়িত, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। এ নিয়ে কোনো তদন্ত করা হবে কি না, এটাও নিশ্চিত করতে পারেননি তিনি।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওরা ওদের ধর্মঘট পালন করেছে। ছাত্রলীগ তাদের ধারে কাছেও যায়নি।’
ধর্মঘট উপলক্ষে আজ এখন (বেলা একটা) পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো ক্লাস হয়নি। তবে পরীক্ষা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
ধর্মঘট উপলক্ষে সকাল থেকে আন্দোলরত শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান ভবনের ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্মঘটের মধ্যে শুধু কয়েকজন শিক্ষককে কলাভবনে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তাঁরা গিয়ে ভবনের পেছনের ফটক খুলে দেন। তখন সেখান দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ শুরু করেন।
আন্দোলনকারীরা সামনের ফটক থেকে পেছনে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের পরিচয় দিয়ে কয়েকজন পরীক্ষার্থীদের প্রবেশ করতে দিতে বলেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রলীগের মুহসীন হল শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তাঁরা। ঘটনার পর থেকে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হবে। ২৮ তারিখের মধ্যে সান্ধ্যকোর্স বাতিল না করলে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।
[b]ঢাকা, ২২ , মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
শিক্ষা
ঢাবিতে সান্ধ্যকোর্সবিরোধী ধর্মঘটে ছাত্রলীগের হামলা: আহত ৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট চলাকালে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় শিকার হয়েছেন অন্তত ৬জন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার আন্দোলনরত অবস্থায় এ হামলা চালায়





