ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক ছাত্রী-বোনদের শ্লীলতাহানি, অব্যাহত সন্ত্রাস ও প্রশাসনের নির্লজ্জ নিরবতার প্রতিবাদে ছাত্রদল আহুত বিক্ষোভ মিছিলের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার সামনে থেকে শুরু হয়ে টি.এস.সি. র্ র রাজু ভাস্কর্য এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি --মনিরুজ্জামান রেজিন, যুগ্ম-সম্পাদক - মোঃ মিজানুর রহমান সোহাগ, সহ-সাধারন সম্পাদক - রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক- আশরাফ ফারুকী হিরা, স্কুল বিষয়ক সম্পাদক- আরাফাত বিল্লাহ খান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- বুয়েট ছাত্রদল সভাপতি- কে এম মুসাব্বির শাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক যুগ্ম-আহ্বায়ক - মনিরুজ্জামান শাহ তুহিন, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি - আশরাফ জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক- খায়রুল ইসলাম, ঢাঃবিঃ এস এম হলের- মামুন খান, মুজিব হলের- আসাদুজ্জামান আসাদ, বে-সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা- মোঃ নাসিরুদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা- মাহবুবুর রহমান নয়ন, রাসেল, শাহাবুদ্দিন ইমন,মতিউর রহমান, বনী আমিন সোহাগ,গোলাম মোর্শেদ মামুন, জাহিদুল ইসলাম, মোঃ হাসান আলী, শাহ আলম, আরিফ সরকার আকাশ, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন রুবেল, তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী- তানিশা চৌধুরী নাতাশা, তেজগাও কলেজ ছাত্রদল নেত্রী- তানজিয়া আফরিন এলিনা, ঢাকা পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা- ফয়সাল আহম্মেহ সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেত্রী- বৃষ্টি আকতার নুপুর, আইন ছাত্র ফোরামের যুগ্ম-সম্পাদক-- হিমেল ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক- তরিকুল, রাকিব, সহ-আর্ন্তজাতিক সম্পাদক- মাজেদুর রহমান, আলফাডাঙ্গা থানা ছাত্রদলের সাঃ সম্পাদক- হেমায়েত হোসেন, কাফরুল থানা ছাত্রদল নেতা- রুহুল আমিন প্রধান, এমদাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী- স্মৃতি।

এসএইচ