ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক শেখ আফতাব উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী এ তদন্ত কমিটি গঠন করেন।
অধ্যাপক এম আমজাদ আলী জানান, অধ্যাপক শেখ আফতাব উদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক মাসুদুর রহমান ও শহীদুল্লাহ হলের এক আবাসিক শিক্ষককে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, তদন্তকালে ঘটনার সঙ্গে জড়িত শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের বিস্তারিত সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।
ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
শিক্ষা
শিক্ষার্থী-ডাক্তার সংঘর্ষের ঘটনায় ঢাবিতে তদন্ত কমিটি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ।