বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ১১২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেলের ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। তবে এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।
ছয় কেন্দ্রে শিবিরের ভিপি প্রার্থী ৫৮৪ এবং ছাত্রদল প্রার্থী পেয়েছেন ৫২৭ ভোট।
এর আগে, সকাল সাড়ে ৮টায় চারটি বিভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগ। চার কেন্দ্রের মধ্যে তিনটিতে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে রয়েছেন।
এনএইচ