জাতীয় বিশ্ববিদ্যালয় ও সারা দেশের ২১৫৪ কলেজের শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অভিন্ন ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
নির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষা বিধ্বংসী সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ তার বক্তব্যে বলেন, লাগাতার সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ২০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের পথে। প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আমরা একযোগে মানববন্ধন করেছি।
মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আসলামুল হকও বক্তব্য রাখেন।
কেএইচ





