দখলদাররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো না ছাড়লে সরকার নিজেই তার দায়ভার নিয়ে হলগুলো উদ্ধার করবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বেদখল হওয়া হলগুলোর রহস্য উদ্ঘাটনে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।
সরকারি কবি নজরুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো অত্যন্ত গভীর। এর সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য কেরানীগঞ্জে ক্যম্পাস সম্প্রসারণ করা হবে। এই জন্য সরকার অর্থ বরাদ্দ দেবে।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানান তিনি। এ ছাড়াও দুই সপ্তাহের মধ্যে সাততলাবিশিষ্ট একাডেমিক ভবন ২০তলা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হবে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
শিক্ষা
জবির হল উদ্ধার করবে সরকার: শিক্ষামন্ত্রী
দখলদাররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো না ছাড়লে সরকার নিজেই তার দায়ভার নিয়ে হলগুলো উদ্ধার করবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বেদখল হওয়া হলগুলোর রহস্য উদ্ঘাটনে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে





