শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত শিক্ষা কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কোনো প্রকাশকের সরবরাহ করা বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মিলন। বই বিতরণের পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এস











