বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগ আদেশ দেওয়া হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ সচিব মো. শাহীনুর ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রংপুর আইন, ২০০৯ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. শওকত আলী, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের-কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তে উল্লেখ করা হয়, ড. মো. শওকত আলী ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। এবং তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
এনএইচ





