রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যেগে ও বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহযোগিতায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
এছাড়া বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে ডিএনএ সম্পর্কে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
জেনেটিক্স বিভাগের শিক্ষার্থী জান্নাতুল জ্যোতির পরিচালনায় ও বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ও ডিএনএ এর আহবায়ক জহিরুল ইসলাম মুনের সভাপতিত্বে সেমিনারে কেক কেটে শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন।
পরে ডিএনএ এর ইতিহাস ও ভবিষ্যত গবেষণা ক্ষেত্র সম্পর্কে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বৈজ্ঞানিক উদ্ভিদ বিভাগের প্রফেসর মনজুর হোসেন ও জেনেটিক্স বিভাগের প্রফেসর মো: আবু রেজা।
এসএইচ





