ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শুক্রবার রাত ৮টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ আলটিমেটাম দেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানও উপস্থিত ছিলেন।

এর কিছুক্ষণ আগে সাড়ে ৪টার দিকে উপাচার্য ড. আরেফিন সিদ্দিক এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ।

আমাদের কাছে পবিত্র একটি দিন। কিন্তু এখানে মুদ্রণজনিত কিছু ভুল হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। এর যাবতীয় দায়-দায়িত্ব রেজিস্ট্রারকেই নিতে হবে।

এর আগে বিকেল ৩টার দিকে ১৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

1467384626এর মধ্যে জড়িতদের শাস্তি এবং রেজিস্ট্রারকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তবে এখনো ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে রেখেছে তারা।

তিন দফা দাবি হচ্ছে, স্মরণিকা তৈরির সঙ্গে জড়িত সবার অব্যাহতি, রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা এবং এই দুটো শর্ত বাস্তবায়ন করা। এজন্য ১৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ।

এর আগে উপাচার্য ব্যক্তিগত গাড়িতে করে বাসভবনে যাওয়ার পথে টিএসসির সামনে তার গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসএম