গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যলয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর ২০১৫ থেকে এবং ১ ডিসেম্বর ২০১৫ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের যথাসময়ে জানানো হবে।
কেএইচ





