সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হলি ক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজের ফলাফল তুলে ধরা হলো।
হলি ক্রস কলেজ
হলি ক্রস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩০৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৯৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন। অনুত্তীর্ণ হয়েছেন ১০ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৭৭০ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন। মানবিক বিভাগে পাস করেছেন ২৫৫ জন, অনুত্তীর্ণ ৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ২৭৩ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ২৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন।
গত বছর প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৯৮৬ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৭০ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১ হাজার ৭০২ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ১২৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। মানবিক বিভাগে পাস করেছেন ২৭৪ জন, অনুত্তীর্ণ ১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ২৬২ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ১২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।
নটর ডেম কলেজ
ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৫৪ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ২৫ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৩৪ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৭ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।
অন্যদিকে, মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন।
রাজউক উত্তরা মডেল কলেজ
রাজউক উত্তরা মডেল কলেজে এবার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ১০ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১ হাজার ১২৪ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছেন ৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯৮ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৩৮১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন। মানবিক বিভাগে পাস করেছেন ১২১ জন, অনুত্তীর্ণ হয়েছেন ১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন।
ঢাকা কলেজ
ঢাকা কলেজে এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ২০২৫ সালে কলেজটির পাসের হার ছিল ৯৮ দশমিক ৭৭ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩৮ শতাংশে।
চলতি বছর কলেজটি থেকে ১ হাজার ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৭ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৬৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮৫৪ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ জন। মানবিক বিভাগে পাস করেছেন ১৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ১২৯ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।
এনএইচ















