সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রানী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মেলায় কলেজের ২২টি বিভাগ উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তাদের স্টলগুলো সাজিয়েছে। স্টলগুলোতে স্থান পেয়েছে শিক্ষার্থীদের তৈরি নানা নান্দনিক সামগ্রী, মেয়েদের ব্যবহার্য প্রসাধনী, বই, ঐতিহ্যবাহী পিঠা-পায়েস-মোয়া, শাড়ি, চাদর, হুডি এবং অন্যান্য সৃজনশীল পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ শীপ্রা রানী মণ্ডল বলেন, তারুণ্যের শক্তি, উদ্ভাবনী দক্ষতা এবং সৃজনশীলতা আমাদের দেশকে সম্ভাবনার শিখরে পৌঁছে দিতে পারে। এই মেলা তরুণদের উদ্যোক্তা হওয়ার পথকে প্রশস্ত করবে।

উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই উৎসবের মাধ্যমে তোমাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী মনোভাব আরও বিকশিত হবে। তোমরাই ভবিষ্যতে দেশ এবং বিশ্ব গঠনের নেতৃত্ব দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা—নৃত্য ও কাওয়ালী গানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। পরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকমণ্ডলী মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন।

এফএইচ