সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে থেকে রামপুরা ব্রিজে এসে ব্র্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তা দখলে নিয়েছেন তারা।

এসময় রাস্তায় অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সবাই ইস্টওয়েস্ট ছেড়ে মূল সড়কে অবস্থান নেন।

এদিকে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

এসএম