ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি আজমিরা বিনতে জামান নীলা ও সাধারণ সম্পাদিকা লিসা চাম্বুগংকে মেরে ও জুতাপেটা করে হল থেকে বের করে দিয়েছে সাধারণ ছাত্রীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্তৃক হলের সাধারণ শিক্ষার্থীকে অন্যায়ভাবে মারধর এবং শারীরিক নির্যাতন করায় এমন ঘটনা ঘটেছে বলে ছাত্রীরা জানায়।
এদিকে, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, গত বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্যারেড গ্রাউন্ডে লাখো কন্ঠে জাতীয় সংগীত গাইতে যায় হলের ছাত্রীরা। সেখানে তাদেরকে হলের আবাসিক শিক্ষক এবং কর্মচারীরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আর এতে করে অনেক ছাত্রী ইভটিজিং এবং যৌন হয়রানির শিকার হয় বলে অভিযোগ উঠে।
পরে হলের শিক্ষার্থীরা ওইদিন রাত ১১টার দিকে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তাদের আন্দোলনের ফলে ওইদিন রাত ১২টার দিকে প্রায় তিন শতাধিক ছাত্রী ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাত করেন।
হল থেকে বের হওয়ার সময় ছাত্রীদের মধ্য থেকে কয়েকজন ছাত্রলীগের ব্যানার ছিড়ে তাতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শন চতুর্থ বর্ষের ছাত্রী সুমাইয়া ইসলামকে শিবির আখ্যা দিয়ে মারধর করে ছাত্রলীগের নেত্রীরা।
পরে সাধারণ ছাত্রীরা একত্রিত হয়ে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদিকাকে জুতা পেটা ও গণধোলাই দেয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং হল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাধারণ ছাত্রীরা এ সময় ছাত্রলীগের নেত্রীদের রুমে অবরুদ্ধ করে রাখে এবং প্রক্টরের সামনেই তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে সাধারণ ছাত্রীদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসে।
দীর্ঘ আড়াই ঘণ্টা আলোচনার পর রাত দেড়টার দিকে কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রলীগের নেত্রীদ্বয়কে হল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপরপরই হলের সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও উল্লাস করেন।
সাধারণ ছাত্রীরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেত্রীরা সুমাইয়া ইসলাম নামের ওই শিক্ষার্থীর বেডরুমের নিচে ইসলামী বই রেখে শিবির আখ্যা দিয়ে তাকে মারধর করেছে। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের নেত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত হল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
[b]ঢাবি, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
ঢাবি'র ২ ছাত্রলীগ নেত্রী হলচ্যুত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি আজমিরা বিনতে জামান নীলা ও সাধারণ সম্পাদিকা লিসা চাম্বুগংকে মেরে ও জুতাপেটা করে হল থেকে বের করে দিয়েছে





