ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইবি জিয়া পরিষদের আয়োজনে বুধবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইবি জিয়া পরিষদের সহসভাপতি প্রফেসর ড. আব্দুল মালেক।

পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ, প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. নজিবুল হক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ড. শাহাবুল আলম, ড. নাসির উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, খোদেজা বেগম প্রমূখ।

হিমেল/জারিফ