ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে ৫ কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

এরা হলেন- শহীদুল ইসলাম (রসায়ন, ৪র্থ বর্ষ), নাঈম মাহমুদ (মৎস্য বিজ্ঞান, ৪র্থ বর্ষ), সরকার মোঃ নকীবুল ইসলাম (দূর্যোগ ও ব্যাবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ), ইয়াকুব হোসেন তৌকির (মৃত্তিকা বিজ্ঞান, ৩য় বর্ষ), শরীফ আহমেদ মুনিম (গণিত, ২য় বর্ষ)।

রোববার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, সংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগ কোনো অন্যায় প্রশ্রয় দেয় না, দেবেও না।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ২২১১ রুম এর একটি সিট নিয়ে শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়।

এমই