ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিশেষ কোটার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
চলতি বছর মুক্তিযোদ্ধা কোটায় ৮৫ জন, প্রতিবন্ধী কোটায় ২০জন, উপজাতি কোটায় ১০জন ও হরিজন কোটায় ২জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
বিশেষ কোটার আহবায়ক প্রফেসর ড. শেলীনা নাসরিন বলেন, মেধা তালিকায় উত্তীর্ণদেরকে আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বিশেষ কোটা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
সবুজ/নাজিব





