যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার ‘রোকেয়া দিবস’উদ্যাপিত হবে।

এ উপলক্ষে সকাল ১০টায় রোকেয়া হল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে সন্ধ্যা ৬টায় রোকেয়া হল মিলনায়তনে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রবীন্দ্র চেয়ার অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ধন্যবাদ জ্ঞাপন করবেন রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য ও হলের খন্ডকালীন আবাসিক শিক্ষিক সৈয়দা আতিকুন নাহার।

এমবি