আগামী বছরের শুরুতে মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডে যে বই শিক্ষার্থীদের দেয়া হবে তার মান যাচাই অভিযানে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার দুপুর ২টায় সচিবালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রওনা দেন তিনি। দুপুর পৌনে ৩টার দিকে বাংলাবাজার মনির প্রেস অ্যান্ড পাবলিকেশনে অভিযান চালানো হয়। বইয়ের মান ঠিক রাখতে মন্ত্রণালয় থেকে কাগজের মান সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এই অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল রয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





