ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ ফোকলোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।

তিনি মঙ্গলবার এ পদে দায়িত্ব প্রাপ্ত হন। প্রফেসর ড. শাহিনুর রহমানের স্থলাভিষিক্ত হলেন ড. আসকারী । তিনি আগামী তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন । এর আগে তিনি ইংরেজি বিভাগে কর্মরত ছিলেন।

ড. আসকারী বলেন,“সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ফোকলোর বিভাগকে একটি মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, পূর্ববর্তী চেয়ারম্যন প্রফেসর ড. শাহিনুর রহমানের পদত্যাগের পর ড. আসকারীকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমবি