ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র চতুর্থ বর্ষের শিক্ষার্থী লায়লা আঞ্জুমান ইভা (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল (১৪ নভেম্বর) বুধবার রাত ১০টার দিকে রাজধানীর আজিমপুরে এই ঘটনা ঘটে।

ইভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মুমূর্ষু অবস্থায় ইভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন জানান, আজিমপুরের শেখ শাহ বাজার এলাকায় একটি বাসার নিচতলায় ইভা আরেক ছাত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রাতে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইভা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তাঁর রুমমেট।

পরিদর্শক আরও বলেন, “আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।”

এমবি