বর্ণাঢ্য আয়োজন ও দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১১ জুন বৃহস্পতিবার ২৯ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। এ দিনটিকে ঘিরে সকল আয়োজন সম্পন্ন করেছে ক্লাব সদস্যরা।

কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠানের উদ্ভোধন করবেন রাবি ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এরপর সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডীন্স কমপ্লেক্সে যেয়ে শেষ হবে ।

র‌্যালী শেষে ডীন্স কমপ্লেক্স রুমে ‘বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ক্লাবের সভাপতি সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোত্তালিব হোসেন বাধন অনুষ্ঠান পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ। দুপুর একটায় বৃক্ষরোপন।

এছাড়া বিকেল ৩টায় ক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং সন্ধায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গান,নাচ ও অভিনয় পরিবেশন করবেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘অরণী’ শিল্পীগোষ্ঠী, এনটিভি ও মাইটিভির লাইভ প্রোগামের বিমূর্ত ভাবনা

এসএইচ