চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক ছাত্র আন্দোলনের ব্যানারে লাগাতার অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি প্রশাসন কর্তৃক দৈনিক পত্রিকায় স্পষ্ট প্রজ্ঞাপন প্রদান করে আবাসিক শিক্ষার্থীদের হল সমস্যা সমাধানে বন্ধ হলগুলো খুলে দেওয়ার যথাযথ উদ্যোগ গ্রহণ করায় আমরা চলমান অবরোধ স্থগিত ঘোষণা করছি।
এদিকে শনিবার চট্টগ্রামের একটি আঞ্চলিক দৈনিকে চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞাপনে জানানো হয়, ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ৯ নভেম্বর থেকে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে এবং ৮ নভেম্বর সকাল ৯টা থেকে বন্ধ থাকা হলগুলোয় বৈধ শিক্ষার্থীদের তোলার প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, চবির শাহজালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হল খুলে দিয়ে আবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ আসনে তুলে দেওয়ার দাবিতে ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
এএইচ





