প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতি মিজানুর রহমান রানা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দ্বার প্রান্তে তখন একাত্তরের পরাজিত শক্তি হরতাল -অবোরধের নামে দেশকে জালিয়ে দিচ্ছে।
খালেদা জিয়ার চোর ছেলে তারেক রহমান যখন দুর্নীতি মামলায় গ্রেফতার পরওয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে তখন এই অশুভ শক্তি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের রুপকার তারুন্যের প্রতীক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে।
কিন্তু রাবি শাখা ছাত্রলীগ যতদিন থাকবে ততদিন তারা জয়ের কোন ক্ষতি করতে পারবে না। এর পরেও যদি এই অশুভ শক্তি তার কোন ক্ষতি করতে চায় তাহলে তাদের চক্ষু দেহ থেকে বিছিন্ন করারও হুমকি দেন তারা ।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুর ইসলাম রুবেল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রানা চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
এসএইচ





