ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন নেতা মাতাল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কক্ষে গভীর রাতে হানা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নীলক্ষেত এলাকায় ঢাবির সাবেক এক ছাত্রীকে রুম ছাড়া করতে ছাত্রলীগ নেতারা তার রুমে হানা দেন। এ সময় তাদের বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর চড়াও হন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক মামুন, উপ-পাঠাগার সম্পাদক ধ্রুব, ঢাবি শাখার সহ-সভাপতি মিথুন চন্দ্র দাস, যুগ্ম-সম্পাদক আল আমিনসহ ৮-১০ জন মাতাল অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রীকে রুম থেকে বের করে দিতে যায়। খবর পেয়ে সাবেক ছাত্রীর পরিচিত ঢাবি শিক্ষার্থী আসিফ ও তার দুই বন্ধু ঘটনাস্থলে গেলে তারাও ছাত্রলীগ নেতাদের মারধরের শিকার হন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]