ইংরেজি নববর্ষ-২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বাণীতে এই তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বাণীতে উপাচার্য সকলের সুখ-শান্তি, মঙ্গল, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে মুক্তি কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে চলেছে । সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এমবি





