বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এই কর্মসূচি শুরু হয়। তখন তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানায়। এ সময় কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তিতুমীর কলেজ শাখা ছাএদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা বলেন, ছাত্র জনতা ও ১৮ কোটি মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার কে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সরকার এখনো কোন দৃষ্টান্তমূলক কাজ করতে পারে নি৷ তাই আমাদের এই আন্দোলনের মাধ্যমে সরকার কে জানাতে চাই নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী হাসিনার দোসরদের বিচার করতে হবে।

তিনি আরো জানান, তাদের কলেজেই অনেক আওয়ামী দোসর শিক্ষক এখনো শিক্ষাকতা করছে তাদের ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। এবং সেই সাথে সরকার কে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদায় নেওয়ার আহ্বান করেছেন।

এসময়, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসের ন্যায়, সরকারি তিতুমীর কলেজেও আওয়ামী দোসর ছাত্রলীগদের বিচার ব্যবস্থা করতে হবে যারা সাধারন শিক্ষার্থীদের উপর অত্যাচার, নিপীড়ন চালিয়েছে। সেজন্য কলেজ কর্তৃপক্ষ ও সরকার কাছে আবেদন তাড়াতাড়ি বিচারব্যবস্থা সম্পন্ন করতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৬ মাস পার হয়ে গেলো ও সন্ত্রাসী আওয়ামী নেতাকর্মীদের এখনো কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখি নি৷ এমনকি যারা এই আওয়ামী দোসরদের আশ্রয় ও সাহায্য করেছে তাদের একজনকে ও চাকরিচ্যুত করা হয় নি৷ আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছি কারন একটি গনঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর একটি রাষ্ট্র কে বিনির্মানে বাংলাদেশ ছাত্রদল ও আমাদের নেতার তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ সারা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রলীগলের বিচারের জন্য আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি করছি এবং যতদিন না পর্যন্ত তাদের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখবো আমরা জাতীয়তাবাদী ছাত্রদল।

এনএইচ