ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে সৈয়দ রিয়াসাত আজিম নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের বাঘমারায় মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলের বাথরুমের দরজা ভেঙ্গে রিয়াসতের লাশ উদ্ধার করা হয়।

রিয়াসাত শিশু সার্জারি বিভাগের ম-৪৬ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার শাহ সুলতান রোডের ডা. সৈয়দ মুহাম্মদ ফেরদৌস আজিমের ছেলে।

নিহতের সহপাঠীরা জানান, সকালে রিয়াসাত হোস্টেলের বাথরুমে যাওয়ার দীর্ঘ সময় পরও বের না হওয়ায় দুপুরে তারা দরজা ভেঙ্গে রিয়াসাতকে উদ্ধার করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ আজিমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ