করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এতে পরীক্ষা পূর্ব ঘোষিত তারিখ থেকে প্রায় দুই মাস পিছিয়ে গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে এর পরিবর্তে আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন তারিখ অনুযায়ী চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা ৩১ জুলাই, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনটের পরীক্ষা ১৩ আগস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
এমবি
















