আজ শুক্রবার মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
এবার ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়ছেন প্রায় ২৩ শিক্ষার্থী।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, সরকারি ২২টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪টি আসন রয়েছে। আর ৬৫টি বেসরকারি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৫৫ শিক্ষার্থী।
দেশব্যাপী প্রশ্ন ফাঁসের কথা ছড়িয়ে পড়লেও বিষয়টিকে গুজব বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এআই





