ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)’র শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার বেলা ১১টায় নগরীর বান্দরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী জাহিদ বিন বশার আদিব, পার্থ প্রদিম বালা প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো অবিলম্বে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন করতে হবে।
শুধুমাত্র ৪ বছর মেয়াদি ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসী কোর্সের অন্তর্ভুক্ত হবে। নীতিমালা অনুযায়ী নতুন পদ সৃষ্টি এবং স্থগিত হওয়া নিয়োগ চালু করতে যাবতীয় আইনগত সমস্যা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।
সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মস্টিদের ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান করতে হবে।
উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সব আইএইচটি তে ফার্মেসি ও রেডিওথেরাপিসহ সব বিষয়ে বিএসসি ও এমএমসি কোর্স দ্রুত চালু করতে হবে। গ্রাজুয়েট/ বিএসসি মেডিক্যাল টেকনোলজিস্টদের হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম শ্রেণির পদ সৃষ্টি করে পদায়ন করতে হবে।
জেআই





