গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায়; ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩ মে সকাল ১০টায় এবং একই দিন বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনএইচ