সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি বাংলাদেশ ছাত্রশিবিরের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন সরকার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রাকিব। কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী।

এদিকে বাংলাদেশ ছাত্রশিবির রংপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আনিসুর রহমান সভাপতি ও সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়।

এমএম