বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আট শ্রমিককে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা। মঙ্গলবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানায়, রাত নয়টার দিকে মুখোশধারী ৪০-৫০ জন যুবক নির্মানাধীন স্থাপনার ভিতরে আকস্মিক হামলা চালায়। তারা রড ও ধারালো অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলে পড়ে। এসময় শ্রমিকরা চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়।
হামলার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামন্না ছিদ্দিকা বলেন, হামলাকারীরা মুখোশধারী হওয়ায় ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর-উন-নবী বলেন, রাতে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে যারা এই হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ইভান /নাজিব





