৩০ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল ও ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার ( ১৪ অক্টোবর) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে।
শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। ১৭তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছেন।
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করেন।
ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়।
এন





