নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের চাপা শাহজালাল মৃধা (৩৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় এশিয়ান হাইওয়ের মদনপুর-জয়দেবপুর সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই পথচারীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত শাহজালাল মৃধার বাড়ি সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে। তার বাবার নাম ইদ্রিস আলী মৃধা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, মদনপুর-জয়দেবপুর এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় শনিবার সন্ধ্যায় শাহজালাল মৃধা ঢাকা থেকে নিজ বাড়ি পরমেশ্বরদী গ্রামে ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শাহজালাল মৃধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এমবি





